চুলের সাজে চুলের কাঁটার বন্ধুত্ব বেশ গাঢ়। চোখে পড়ে না সবসময়, অথচ সাজের গল্পে তার উপস্থিতি অনিবার্য। লিখেছেন ভাবনা রহমান
একগুচ্ছ চুল যখন বাতাসে উড়ে এসে মুখের ওপর পড়ে, তখন তাকে আলতো করে গুছিয়ে দেয় একটি কাঁটা। কোনোটি ফুল হয়ে ফোটে চুলে, কোনোটি পাতার মতো দুলে ওঠে, কোনোটি আবার মুক্তোর মতো শান্ত। এগুলোর কাজ শুধু চুল আটকে রাখা নয়; সাজের ভেতরে একটু সৌন্দর্য, ব্যক্তিত্ব আর খানিকটা স্বপ্নও জুড়ে দেওয়া।
শাড়ির আঁচলে যখন উৎসব নামে কিংবা বর্ষার দুপুরে জানালার পাশে বসে থাকেন কোনো তরুণী, তখন একটি চুলের কাঁটাই...