বিদেশে পলাতক সাজ্জাদ
আলী খান। যিনি ইসলামী ছাত্র শিবিরের একসময়ের ‘দুর্ধর্ষ’ ক্যাডার হিসেবে পরিচিত। তাকে
ডাকা হয় বড় সাজ্জাদ নামে। সম্প্রতি তার দুই অনুসারী পুলিশের কাছে দিয়েছে বেশ কিছু তথ্য।
যেখানে বড় সাজ্জাদের রাজনৈতিক পৃষ্ঠপোষক হিসেবে উঠে এসেছে তিন সংসদ সদস্য ও এক প্রভাবশালী
নেতার নাম। এই নেতাদের সঙ্গে সাজ্জাদ ও তার শীর্ষ অনুসারীদের ‘পর্দার আড়ালে’ যোগাযোগের
তথ্য এখন খতিয়ে দেখছে পুলিশ।
চট্টগ্রামের পুলিশ সুপার
(এসপি) মাসুদ আলমও নিশ্চিত করলেন, বড় সাজ্জাদের বাহিনীর রাজনৈতিক কোনো ‘ব্যাকআপ’ আছে
কি না,...