দাখিল পরীক্ষায় জিপিএ ৪.১৩ পেয়েছিলেন সাকিরুল ইসলাম। সেই ফলাফলে
নিজের প্রত্যাশা পূরণ হয়নি, হতাশ হয়েছিলেন পরিবারের সদস্যরাও। তবে থেমে যাননি তিনি।
পরবর্তী পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ার সংকল্প নিয়ে নতুন করে পড়াশোনা শুরু করেন। শারীরিক
প্রতিবন্ধকতা ও অসুস্থতার সঙ্গে লড়াই করে সেই লক্ষ্য পূরণ করেছেন পটুয়াখালীর বাউফলের
এই শিক্ষার্থী। এবারের আলিম পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ১৮ বছর বয়সী সাকিরুল।
সাকিরুল বাউফল উপজেলার ঐতিহ্যবাহী ছালেহিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষার্থী।
শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই তিনি আলিম পরীক্ষায়...