নেপালের মাটিতে প্রথম সাওরাহা ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়ান্দো
চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে স্বর্ণপদক জিতেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।
তাদের সাফল্যের গল্প লিখেছেন জাহিদুল ইসলাম
শাহীন আলী পড়ছেন ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজে।
তায়কোয়ান্দোতে তার হাতেখড়ি ২০১৪ সালে। এক চাচাকে এই খেলায় যুক্ত থাকতে দেখে শেখার আগ্রহ।
তাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছেন প্রশিক্ষক মাস্টার কামরুজ্জামান চঞ্চল। অন্যদিকে
তায়কোয়ান্দোর সঙ্গে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সাবেক ছাত্র রিদওয়ান তাসকিন...