ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোর টিকিটমূল্য চূড়ান্ত করেছে
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার,
সর্বোচ্চ ১০ হাজার টাকা। জাতীয় স্টেডিয়ামে প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। এক টিকিট দিয়ে
দুই ম্যাচই দেখতে পারবেন ফুটবল ভক্তরা। আগামীকাল ২৯ অক্টোবর থেকে টিকিট বিক্রি শুরু
হওয়ার কথা রয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের সার্বিক প্রস্তুতি
নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সমন্বয় সভা করেছেন সাফের কর্মকর্তারা। সভায় মাঠের কন্ডিশন,
নিরাপত্তাব্...