ভুল ধরিয়ে দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেছেন, ‘আমার দ্বারা যদি কোথাও ভুল হয়, আমাকে আপনারা টেনে ধরে নামিয়ে দেবেন। এ কথা জনসম্মুখে বলার মতো সৎসাহস আমি রাখি। সেই সাহস এসেছে আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপ্রেরণায়।’বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যায় (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর, খুলশী, পাহাড়তলী) এলাকার বিএনপি ও অঙ্গসহ...