এক মুহূর্তেই যেন ওলটপালট হয়ে গেছে একটি পরিবারের জীবন। যে মানুষটি প্রতিদিন অন্যের খবর তুলে ধরেন, আজ তিনিই হাসপাতালের করিডোরে ছুটছেন নিজের বাবা-মা, দুই বোন ও দেড় বছরের ভাগ্নির জীবন বাঁচানোর জন্য।রাজশাহীর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা স্থানীয় সাংবাদিক মো. আমানুল্লাহ আমানের পরিবারকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তা আর গভীর দুশ্চিন্তার মধ্যে।সম্প্রতি রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলার খয়রা মোড়ে বেপরোয়া গতির একটি ট্রাক যাত্রীবাহী মাহিন্দ্রাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন এক যাত্রী। একই দুর্ঘটনায় গুরুতর আহত হন সাংবাদ...