অতিরিক্ত লবণ, চিনি ও ক্ষতিকর চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত প্যাকেটজাত খাবারের ব্যবহার বাড়ায় অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। কিন্তু প্যাকেটের পেছনে ছোট অক্ষরে লেখা জটিল পুষ্টি তথ্য দেখে কোনো খাবারে এসব উপাদান অতিরিক্ত রয়েছে কি না, তা সাধারণ ভোক্তার পক্ষে দ্রুত বোঝা কঠিন। এ পরিস্থিতিতে ভোক্তাকে সহজে সতর্ক করতে প্যাকেটের সামনের অংশে স্পষ্ট সতর্কবার্তা বা ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল)’ চালুর দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।তাদের মতে, শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ ও সব বয়সী মানুষের মধ্যে অস্বাস্থ্যকর প্য...