নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলমাকান্দায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের সুনই ফকির বাড়িমোড়ে নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।দশধার-পোগলা সড়কের সুনই ফকির বাড়িমোড়ে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।মানববন্ধনে নিহতের বড় ভাই শহিদুল ইসলাম ফকির বলেন, ‘আমার ভাই সীমান্ত এলাকার বিভিন্ন...