রমনা মডেল থানার এক মামলায় জামিনের পর শাহবাগ থানার আরেক মামলায় সাংবাদিক আজাহার আলী সরকারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরে আদালত থেকে তাকে বের করা হলে তিনি অভিযোগ করেন, অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে। তার কোন অপরাধ নেই। এদিন হুইলচেয়ারে তাকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে শুনানি শুরু হয়। এসময় আজাহার আলীর আইনজীবী মনসুর রিপন তাকে গ্রেপ্তার না দেখানোর বিষয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর ম...