রাতভর উত্তেজনার পর কিছুটা স্বস্তি ফিরেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সেই আশ্বাসে পুরোপুরি থামেনি ক্ষোভ।আজ সোমবারের মধ্যে হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম। প্রশাসনের এ আশ্বাসের পর রাতের মতো কর্মসূচি থেকে ফিরে গেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।তবে তাদের দাবি, শুধু মামলা নয়, হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে। অ...