এশিয়ান গেমসের
সুইমিং পুলে ঝড় তুলেছে চীনের ১৩ বছর বয়সী সাঁতারু ইউ জিদি। ২০০ মিটার ইন্ডিভিজ্যুয়াল
মিডলে ইভেন্টে সোমবার সোনা জিতেছে এ বিস্ময় বালিকা। তাতে হয়েছে নতুন এশিয়ান রেকর্ডও।
টোকিও অ্যাকুয়াটিক
সেন্টারে ইউ জিদি সময় নেয় ২ মিনিট ০৬.১০ সেকেন্ড, যা এশিয়ান গেমসের রেকর্ড। তার পেছনে
থেকে দ্বিতীয় হওয়া ইউ ইতিংয়ের আগের এশিয়ান রেকর্ডটি ছিল ২ মিনিট ০৬.৮২ সেকেন্ড।
এই ইভেন্টের বিশ্বরেকর্ড ২০ বছর বয়সী ম্যাকইনটশের ২ মিনিট ০৫.৭০ সেকেন্ড। সেই রেকর্ডের...