ব্রিটিশ সাম্রাজ্যবাদ, জমিদার ও মহাজনদের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে ১৮৫৫ সালের ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের স্মৃতিকে ধারণ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে ১৭১তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস। যা হুল দিবস নামেও পরিচিত। সিধু, কানু, চাঁদ, ভৈরব, ফুলমনি ও ঝানুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার দিনব্যাপী আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সাঁওতাল সমাজ কল্যাণ পরিষদ। শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে অডিটোরিয়া...