ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ১৬ সদস্যের সহায়ক একটি কমিটি গঠন করেছে। মঙ্গলবার এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক গঠন করেন এই কমিটি। এতে স্থান পেয়েছেন সাতটি চেম্বার এবং নয়টি ব্যবসায়ী সংগঠনের নেতারা।
সহায়ক কমিটিতে চেম্বার গ্রুপ থেকে সদস্য হয়েছেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি কামরান টি রহমান, রাজশাহী চেম্বারের সভাপতি মো. হাসেন আলী, বরিশাল চেম্বারের সভাপতি মো. এবায়...