চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন কার্যক্রম গতিশীল করতে বন্দর-সল্টগোলা-নিউমুরিং সড়কের যানজট নিরসনে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।তিনি জানান, পরিকল্পনার আওতায় সল্টগোলা ক্রসিংয়ে আধুনিক গোলচত্বর ও সেতু নির্মাণ এবং বন্দরের পণ্যবাহী ভারী যানবাহনের জন্য পৃথক লেন করা হবে।আজ মঙ্গলবার বন্দর এলাকার বিভিন্ন সড়ক পরিদর্শনকালে এসব পরিকল্পনার কথা জানান চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।তিনি জানান, সল্টগোলা ক্রসিং, নিউমুরিং ও বন্দর এলাকায় দীর্ঘদিনের...