বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় চালু থাকা ডাকঘরটি তিব্বতের এভারেস্ট বেস ক্যাম্পে। সেখানে কারা কাজ করেন, কারা চিঠি পাঠান পৃথিবীর ছাদে দাঁড়িয়ে সেই বিস্ময়কর ডাকঘর ঘুরে এসে লিখেছেন এলিজা বিনতে এলাহীনিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলাম না। চারদিকে বরফে ঢাকা ধূসর প্রান্তর, কনকনে ঠান্ডা বাতাস, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মাথার ওপর বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্ট। এমন এক জায়গায়, যেখানে মানুষ কয়েক ঘণ্টা থাকলেই উচ্চতাজনিত অসুস্থতায় ভুগতে পারেন, সেখানে একটি ডাকঘর!কাচের দরজার ওপাশে মানুষের ভিড়। কেউ পোস্টকার্...