চট্টগ্রামে আন্ডারওয়ার্ল্ডের বিরোধে খুন হওয়া সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার বাসার পাশ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাব। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, র্যাব নিহত বাবলার বাসায়ও অভিযান চালিয়েছে। যদিও বিষয়টি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।গতকাল শুক্রবার গভীর রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার খন্দকারপাড়া এলাকায় অভিযান চালায় র্যাবের চট্টগ্রাম জোনের হাটহাজারী ক্যাম্পের একটি টিম।র্যাবের ভাষ্য, খন্দকারপাড়া এলাকায় জনৈক আব্দুল কাদেরের বসতঘরের দেয়ালের সঙ্গে লা...