পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের চাপে মন্ত্রী দীপেন দেওয়ানকে পদত্যাগ করতে হয়েছে বলে মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার।আজ রবিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে পাহাড়ে জুলাই : সমমর্যাদা, সহাবস্থান ও সম্প্রীতি বিষয়ক আলোচনা সভায় তিনি একথা বললেন।‘এনসিপি চট্টগ্রাম বিভাগ- তিন পার্বত্য জেলা’ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।বিশেষ অতিথির বক্তব্যে সরোয়ার তুষার পাহাড়ের জনগোষ...