হাসির পাত্রই হয়ে
উঠেছে পাকিস্তান। কারও কাছে দলে চলছে সার্কাস! লর্ডস টেস্ট হারার পর সাত ক্রিকেটার
ও কোচ সরফরাজ আহমেদকে বাদ দেওয়াটাকে আবার কেউ বলেছেন ব্যর্থতার অতলে যাওয়া। তবে কোচ,
দল আর ভেন্যু বদলালেও পাকিস্তান সেই ব্যর্থতার বৃত্তেই। এজবাস্টন টেস্টের প্রথম দিন
১৩৩ রানেই গুটিয়ে গেছে বাবর আজমের দল। ইংল্যান্ডের হয়ে জস টাং ৪টি আর ৩টি করে উইকেট
ওলি রবিনসন ও জোফরা আর্চারের।
সাতজন দেশে ফেরার পর পাকিস্তান ডেকেছিল পাঁচজনকে। তাদের
তিনজনের অভিষেক হয়েছে গতকাল। একাদশে সুযোগ পেয়েছিলেন সিপিএল থেকে ফ...