জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা নামার আগেই মাঠে ট্রেডমার্ক সাদা জার্সিতে
উপস্থিত একঝাঁক ফুটবল তারকা। এর কিছু পরই সবুজ জার্সিতে নামলেন পরের প্রজন্ম। দুই প্রজন্ম
কিন্তু পরিচয় এক, তারা চ্যাম্পিয়ন।
গতকাল রবিবার ঢাকা স্টেডিয়ামে ২০০৩ সাফজয়ীরা খেললেন ২০১০ সাফ গেমস
সোনাজয়ী তারকাদের সঙ্গে, জয়-পরাজয়ও হলো। তবে সবকিছু ছাপিয়ে গতকাল সন্ধ্যায় সবাই জ্বললেন
আলো হয়ে। নতুন প্রজন্ম পারেনি সেই আলো কেড়ে নিতে।
ম্যাচটির অন্যতম উদ্যোক্তা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, দুই
চ্যাম্পিয়ন দলের একমাত্র প্রতিনিধি, সফল গোলরক্ষক...