যে দেশে সরকারের বিরুদ্ধে কথা বললেই ভয় থাকে জেল-জুলুমের, সেখানে এক গায়ক সরাসরি সরকারের সমালোচনা করে গান লিখে করেছেন তোলপাড়। ইথিওপিয়ার সবথেকে জনপ্রিয় সংগীতশিল্পী টেডি আফ্রো তার নতুন গানে সরকারের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন, যা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে আলোচনা।গত বৃহস্পতিবার টেডি আফ্রো মুক্তি দ...