তথ্য ও উপাত্তনির্ভর এই সময়ে নীতি প্রণয়ন,
সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে গবেষণার গুরুত্ব ক্রমে বাড়ছে। সরকারি প্রতিষ্ঠান,
থিংকট্যাংক, উন্নয়ন সংস্থা, বাজার গবেষণা প্রতিষ্ঠান ও করপোরেট খাতে গবেষকদের কাজের
সুযোগ তৈরি হচ্ছে। গবেষকের কাজ শুধু তথ্য সংগ্রহ নয়; বরং সমস্যার কারণ অনুসন্ধান, উপাত্ত
বিশ্লেষণ এবং বাস্তবসম্মত সমাধান উপস্থাপন করা।
অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, উন্নয়ন অধ্যয়ন,
সামাজিক বিজ্ঞান, পরিসংখ্যান ও জনস্বাস্থ্যের শিক্ষার্থীদের পাশাপাশি বিজ্ঞান ও ব্যবসায়
প্রশাসন...