৬ আগস্ট ২০২৪। আগের দিন শেখ
হাসিনা পালিয়েছেন, দেশে কোনো সরকার
নেই। খানিকটা বেলা গড়াতেই বাংলাদেশ
ক্রিকেট বোর্ডে হাজির দীর্ঘদিন ধরে দৃশ্যপটের বাইরে
থাকা কিছু মানুষ। তাদের
সঙ্গে কিছু অনুচর, ২৪
ঘণ্টা আগেও যারা সরকারপক্ষের
ঘনিষ্ঠ তারাই এখন তীব্র সমালোচক
হয়ে স্লোগানমুখর।
জুলাই
বিপ্লবের পর দেশের ক্ষমতা
কাঠামোয় পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার সরাসরি প্রভাব
পড়েছে ক্রিকেট প্রশাসনে। দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা কিংবা সবচেয়ে
ধনী ক্রীড়া সংস্থা বিসিবিকে যে নামেই ডাকা
হোক না কেন, সরকারের
পক্ষ থেকে প্রতিষ...