বগুড়ায় সার নিয়ে চলছে তেলেসমাতি কারবার। কাগজ-কলমে সারের পর্যাপ্ত বরাদ্দ দেখা গেলেও মাঠপর্যায়ে কৃষকরা চাহিদা মোতাবেক পাচ্ছেন না। আবার বিভিন্ন এলাকায় কৃষককে সার নিতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। এমন অভিযোগ বগুড়ার একাধিক উপজেলায়।
জেলার শেরপুর, শাজাহানপুর, কাহালু, দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন কৃষকের সঙ্গে কথা বলে সারের বাজারের এমন পরিস্থিতি জানা গেছে। কৃষকদের অভিযোগ, সরকারনির্ধারিত প্রতি বস্তা ইউরিয়ার দাম ১ হাজার ৩৫০ টাকা। কিন্তু বস্তা হিসাবে নিতে গেলে ১ হাজার ৪০০ টাকা দিতে হয়। খুচরা বাজারে আরও বেশি। ট...