মতাদর্শিকভাবে জামায়াতে ইসলামী দেশের জন্য তো বটেই, নিজেদের দলের জন্যও প্রধান শত্রু— আওয়ামী লীগের নেতৃত্ব সেই স্থূল সত্যটাকে উপেক্ষা করে। শুধু তা-ই নয়, ক্ষমতা কুক্ষিগত করে রাখার ব্যাপারে তাদের বুর্জোয়া প্রতিদ্বন্দ্বী বিএনপিকেই প্রধান শত্রু বলে ধরে নিয়ে তদনুযায়ী আচরণ করে। এটা অবশ্য অপ্রত্যাশিত ছিল না। তবে দেশবাসীর দিক থেকে যেটা প্রত্যাশিত ছিল সেটা হলো, স্বাধীন বাংলাদেশে সমাজতন্ত্রীরাই প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। প্রত্যাশার কারণও ছিল। সেটা এই যে, পাকিস্তান প্রতিষ্ঠার পর প্রথমে স্ব...