ব্যস্ত
শহরের ভিড় ছাপিয়ে নারিন্দার নিঝুম কোণে নিশ্চুপে শুয়ে আছে এক প্রাচীন সমাধিক্ষেত্র—
সতেরো শতকের ইউরোপীয় কবরস্থান। কালের নিয়মে আজ তার বহু এপিটাফ ও স্মৃতিচিহ্ন হারিয়ে
গেলেও শত শত কবরের মধ্যে আজও সজীব এক ভিনদেশি জনপদের মায়াবী ইতিহাস। ভাগ্য অন্বেষণে
আসা সেই ইউরোপীয়দের আগমন, বসতি ও চিরনিদ্রার এক করুণ উপাখ্যান লিখেছেন বাবু আহমেদ
ঢাকায় খ্রিস্টান সম্প্রদায়ের বা ইউরোপীয়দের একমাত্র
সমাধিক্ষেত্র পুরান ঢাকার নারিন্দায়। অনেকে এটিকে নারিন্দা খ্রিস্টান কবরস্থানও বলে
থাকেন। খুব সম্ভবত স...