দখলবাজির গল্প সাধারণত জমির সীমানা থেকে শুরু হয়, কিন্তু তার ক্ষত গিয়ে লাগে মানুষের জীবনের গভীরে। একটি জায়গা দখল মানে শুধু কয়েক কাঠা মাটি নিজের নিয়ন্ত্রণে নেওয়া নয়; কখনো তা কারও বসতভিটা, কখনো একটি শিশুর খেলার মাঠ, কখনো একটি বিদ্যালয়, আবার কখনো অসহায় মানুষের চিকিৎসার শেষ ঠিকানাটিও কেড়ে নেয়। মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের সাম্প্রতিক ঘটনা সেই কঠিন সত্যটিকেই নতুন করে সামনে এনেছে।
২৫ সেপ্টেম্বর রাতে মিরপুর-১-এর এই স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের পর ভারী যন্ত্র দিয়ে স্থাপনাগুলো গুঁড়ি...