সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা দীর্ঘদিনের জমে থাকা সংকটের কারণে। এক দিনে সমাধান সম্ভব নয়। আমরা এমন ব্যবস্থা করতে চাই, যাতে বিদ্যুতের জন্য অন্য কোনো দেশের ওপর আমাদের নির্ভর করতে না হয়। তারা দিলে বিদ্যুৎ পাব, না দিলে বন্ধ হয়ে যাবে এই পরিস্থিতির অবসান ঘটানো হবে।সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের লালপুর উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলাবিষয়ক সভায় তিনি এসব কথা বলেছেন।তিনি বলেছেন, এ দেশে ফ্যাসিবাদদের কখনো মাথা তুলে দাঁড়াতে দেও...