দেশের কৃষি, শিক্ষা, পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দারিদ্র্য বিমোচনে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।তিনি বলেছেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষির উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ ও সম্ভাবনার অনেক কিছুই সমবায় আন্দোলনের মধ্যে রয়েছে। এই আন্দোলন সারাদেশের গ্রাম ও উপজেলাপর্যায়ে ছড়িয়ে দেওয়া গেলে আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ দেশ গড়ে তোলা সম্ভব।আজ রবিবার দুপুরে গাজীপুরের কালীগ...