রাজশাহী
বিশ্ববিদ্যালয়ের সাড়ে চার দশকের
পুরনো নাট্যদল ‘সমকাল নাট্যচক্র’। তাদের নিয়ে
লিখেছেন জাহিদুল ইসলাম
তখন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হয়েছেন
মাইশা মালিহা। সমকাল নাট্যচক্রে যোগদানের ইচ্ছা থাকলেও অভিনয় নিয়ে ছিল নানা
দ্বিধা, অনেক প্রশ্ন আর
ভীষণ ভীতি। তারপরও যোগ দিলেন দলে।
আস্তে আস্তে বদলে গেল তার
জীবন। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের
দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী বললেন,
‘আগে কারও সামনে দাঁড়িয়ে
কথা বলতে সংকোচ হতো।
সমকালে যোগ দেওয়ার শুরুতে
মহড়ায় সংলাপ বলতে ভয় পেতাম;
ভুল হলে কী হব...