অদ্ভুত স্বপ্ন দেখলাম এক রাতে। ১৯৭১ সালের কথা। আগস্ট মাস। মুক্তিযুদ্ধ চূড়ান্ত পর্যায়ে। আমার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। এপ্রিল মাসে পাকিস্তান সরকার পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছিল। সেই পরীক্ষায় অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না। ঢাকা আর বিক্রমপুরে আসা-যাওয়া করে দিন কাটে।
ওই সময়টায় ঢাকায় ছিলাম। গেন্ডারিয়ার সাবেক শরাফতগঞ্জ লেনে বাসা। ভোররাতের দিকে স্বপ্ন দেখলাম, ডান দিককার মাড়ির একটা দাঁত পড়ে গেল। সকালবেলা উঠে মাকে বললাম। শুনে মায়ের মুখে আতঙ্ক দেখা দিল। ভয়ার্ত স্বরে বললেন, ‘মাড়ির দাঁত পড়ে যাওয়ার স্বপ্ন ভ...