পশুর হাট শেষ। লাভ-লোকসানের খতিয়ান চুকিয়ে পকেটে টাকা পুরে ইজারাদার বিদায়। পেছনে পড়ে আছে ক্ষতবিক্ষত মাঠ, আধভাঙা রাস্তা আর পশুর মলমূত্র। দুর্গন্ধে দমবন্ধ হওয়ার জোগাড়। কোরবানির পশুর হাট শেষ হতে না হতেই প্রতিবছর রাজধানীতে এমন দৃশ্যই চোখে পড়ে। অন্যদিকে বরাবরের মতো সেই বর্জ্যের পাহাড় সরানো আর মাঠ ঠিকঠাক করার দায় গিয়ে পড়ে ঢাকার দুই সিটি করপোরেশনের ঘাড়ে।এবারও কোরবানির পর রাজধানীর আর সব পশুর হাটের চিত্র এমনটিই ছিল। ব্যতিক্রম তেজগাঁও হাট। এই হাটের ইজারাদার আমিনুল ইসলাম এবার চেনা ও মলিন অভ্যাসের দেয়ালে এক ঝ...