ট্রাক চালকের সহকারী লোকমান হোসেন সাগর। পুলিশের ভাষ্য, নিয়মিত ইয়াবা-গাঁজা সেবন করেন লোকমান। হাতে টাকা না থাকলে ‘উন্মাদ’ হয়ে যান। এমনই এক পরিস্থিতিতে লোকমান নিজের ২০ মাস বয়সী সন্তানকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছিলেন। তবে পুলিশ শিশুটিকে উদ্ধার করেছে।গতকাল শনিবার গভীর রাতে চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার যুগী চাঁদ মসজিদ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে দেয় পুলিশ।সদরঘাট থানার ওসি একরাম উল্লাহ আগামীর সময়কে বললেন, ‘লোকমান মাদকাসক্ত। ইনকামের ওপর নির্ভর করে কখনো ইয়াবা, কখনো গাঁজা সেবন করেন। গত...