দেশের সনাতন ধর্মাবলম্বীসহ অন্য ধর্মের মানুষ বিএনপির কাছেই সবচেয়ে বেশি নিরাপদ। বিএনপি যখনই ক্ষমতায় থাকে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান করতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছেন- 'ধর্ম যার যার, রাষ্ট্র সবার'। সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর-এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।আজ রবিবার দাউদকান্দি পৌর সদরে শারদীয় দুর্গাপূজা উপ...