হবিগঞ্জের চুনারুঘাটে ভারত সীমান্তবর্তী ৭২ কিলোমিটার এলাকা সুরক্ষিত রাখতে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে জানা গেছে, চুনারুঘাটের বাল্লা, গুইবিল, চিমটিবিল, রেমা, কালেঙ্গা ও সাতছড়িসহ গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে দিনরাত ২৪ ঘণ্টা টহল চলছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সেখানে বিশেষ টহল দল, স্ট্যাটিক চেকপোস্ট ও অ্যামবুশ পার্টি ম...