সঞ্জীব চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক বহুমুখী প্রতিভা— একই সঙ্গে রম্য
লেখক, ব্যঙ্গশিল্পী, শিশু-কিশোর সাহিত্যের কারিগর, আত্মজৈবনিক উপন্যাসের রচয়িতা এবং
রামকৃষ্ণ-বিবেকানন্দ বিষয়ক গদ্যের সাধক। তার জন্ম ১৯৩৬ সালের ২৪ অক্টোবর কলকাতায়। বাবা শম্ভুনাথ চট্টোপাধ্যায় ছিলেন বিজ্ঞানী, মাত তুলসী চট্টোপাধ্যায়। তার বয়স যখন
মাত্র পাঁচ বছর, তখন মা মারা যান। এর কয়েক বছর পর বাবা সন্ন্যাস ব্রত গ্রহণ করেন।
শৈশবের অনেকটা সময় তিনি ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বাবার সঙ্গে কাটিয়েছেন। পরিবারে
ঠাকুরদা ছিলেন শাক...