দেশের বীমা খাতে মানুষের আস্থা সংকটের মূল কারণ হিসেবে নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতাকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। গতকাল শনিবার ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) আয়োজিত ‘বীমা খাতের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেছেন তিনি।
অর্থ উপদেষ্টা জানালেন, বীমা খাতে ন্যায্যতা ও গ্রাহকের অধিকার নিশ্চিত করার দায়িত্ব নিয়ন্ত্রক সংস্থার হলেও দীর্ঘদিন ধরে সেই ভূমিকা পালন হয়নি। ফলে বীমা খাতে জবাবদিহির ঘাটতি তৈরি হয়েছে এবং সাধারণ মানু...