বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বলেছেন, ‘যারা দেশে অরাজকতা সৃষ্টি করেছে, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পালিয়ে গেছে, তাদের সেখানেই থাকতে হবে।’আজ বুধবার বিকালে ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আয়োজিত মোটরসাইকেল র্যালি শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ‘গতকাল আমাদের এক ভাই রাজুকে ভাঙ্গায় হত্যা করেছে। তাদের হাত রক্তে রঞ্জিত। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কো...