কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নির্বাচনী হলফনামা, আয়কর রিটার্ন ও ব্যাংক হিসাবের তথ্যে ব্যাপক অসংগতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় এক ভোটার।আবেদনকারী মো. সিরাজুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আব্দালপুরের হাতিয়া আব্দালপুর এলাকার আলী হোসেনের ছেলে। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে তিনি এ আবেদন জমা দেন। এতে আমির হামজার নির্বাচনী হলফনামা, আয়কর রিটার্ন...