দেশে দারিদ্র্যের হার কমলেও দরিদ্র মানুষের সংখ্যা কমছে না বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বললেন, আমাদের দেশে দারিদ্র্যের হার কমছে। কিন্তু দুই কোটি মানুষ রয়েছেন যারা দুদিন কাজ না করলে আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যাবেন। তাহলে দারিদ্র্য পরিস্থিতি কী বোঝেন। আজ বৃহস্পতিবার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সিপিডির এ সম্মানীয় ফেলো এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কে...