ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মনোনয়নপত্র, হলফনামা, প্রতীক তালিকায় যেসব সংশোধন পরিপত্রের মাধ্যমে হয়েছিল, এবার এ-সংক্রান্ত বিষয় গেজেট করে বিধিমালায় যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধন এনেছে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায়। এ সংশোধনের মধ্য দিয়ে বন্ধ হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ। নতুন এই বিধিমালায় ফেরানো হয়েছে ‘না’ ভোট। অবশ্য, কোনো আসনে একক প্রার্থী থাকলেই ‘না’ ভোটের সুযোগ থাকবে।
ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত বিধিমালায় এসব সংশোধন গেজেট আকারে জারি করা হ...