ভারতের সংবিধান শুধু একটি আইনি দলিল নয়, এটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের রাষ্ট্র পরিচালনার ভিত্তি। নাগরিকের অধিকার, স্বাধীনতা, সমতা এবং রাষ্ট্রের দায়িত্ব— সবকিছুর দিশা রয়েছে এ দলিলে। তবে সংবিধানের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি বিস্ময়কর ইতিহাস। দেশের মূল সংবিধান ছাপাখানায় ছাপানো হয়নি। ইংরেজি ও হিন্দি— দুই ভাষাতেই তা হাতে লেখা হয়েছিল। প্রতিটি পাতায় ছিল নিখুঁত ক্যালিগ্রাফি এবং শিল্পীদের আঁকা নকশা। সেই কাজের নেপথ্যে ছিলেন প্রেম বিহারি নারায়ণ রায়জাদা, নন্দলাল বসুসহ একাধিক শিল্পী। আর সংবিধান রচনার ঐতিহাসিক...