সাংবাদিকতায় গভীর অনুসন্ধান, তথ্য
যাচাই ও দায়িত্বশীল সংবাদচর্চার
গুরুত্ব তুলে ধরতে রাজধানীর
দৃকপাঠ ভবনে শুরু হয়েছে
‘নো ভাইরাল, নো স্পিড: শিক্ষার্থীদের
ধীর সাংবাদিকতার উৎসব’ শীর্ষক প্রদর্শনী। মঙ্গলবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে
খুলনা বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব
লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সাংবাদিকতা বিভাগের ৩০ জন শিক্ষার্থীর
কাজ স্থান পেয়েছে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে দৃক জানিয়েছে, দৃকপাঠ ভবনের দ্বিতীয় ও অষ্টম তলায়
আয়োজিত এ প্রদর...