প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনা থমকে যাওয়ায় ইসরায়েলে সংখ্যালঘু সরকার গঠনের উদ্যোগ এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন গাদি আইজেনকোট। তিনি তার মিত্রদের এমনটাই জানিয়েছেন বলে রবিবার এক প্রতিবেদনে উল্লেখ করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান।তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে রবিবার সকালে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন।বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে আইজেনকোটের ইয়াশার পার্টি ও নেতানিয়াহুর লিকুদ পার্টি জানায়, ‘ব্যবহারিক ও গঠনমূলক পরিবেশে’ বৈঠক...