একসময় সংক্রামক রোগই ছিল জনস্বাস্থ্যের সবচেয়ে বড় উদ্বেগ। কিন্তু সেই চিত্র দ্রুত বদলেছে। যশোরে নীরবে বিস্তার ঘটছে ক্যানসার, ডায়াবেটিস, স্ট্রোক, কিডনি, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্র ও হৃদরোগ। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যেটিকে বলা হয়, নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি)। এসব রোগে আক্রান্ত মানুষের সংখ্যাও বাড়ছে উদ্বেগজনক হারে।সরকারি হাসপাতালে রোগীর দীর্ঘ সারি, চিকিৎসার সীমাবদ্ধতা, ব্যয়বহুল পরীক্ষা-নিরীক্ষা এবং জেলার বাইরে চিকিৎসার বাধ্যবাধকতা সাধারণ মানুষের জন্য বাড়তি বোঝা হয়ে উঠেছে। সরকারি সহায়তার আবেদনও সেই বাস্তবত...