বিএনপি অসাম্প্রদায়িকতা ও বৈষম্যহীন সাম্যের রাজনীতিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী শ্রী নিতাই রায় চৌধুরী।তিনি বলেছেন, ‘বিএনপি একটি অসাম্প্রদায়িক দল। বিএনপি বৈষম্যের অবসান ঘটিয়ে সমাজে সাম্যতা প্রতিষ্ঠা করতে চায়। এ কারণেই বিগত সংসদ নির্বাচনে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ একজোটে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ করে দিয়েছিল।’রবিবার (২০ সেপ্টেম্বর) পাবনার হিমায়িতপুর সৎসঙ্গ আশ্রমে মানবতার সাধক শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজিত মহোৎসবের...