ভারতীয় অভিনেত্রী শ্রিয়া পিলগাঁওকর ক্যারিয়ারের শুরুতে ওটিটি প্ল্যাটফর্মের দিকে বেশি মনোযোগ দিয়েছিলেন। তবে এখন চলচ্চিত্রে বেশি কাজ করতে চান তিনি। কারণ ইন্ডাস্ট্রিতে তাকে মূলত ওটিটি অভিনেত্রী হিসেবে দেখা হচ্ছে বলে মনে করছেন শ্রিয়া। তার আশঙ্কা, এই পরিচিতি ভবিষ্যতে সিনেমায় অভিনয়ের সুযোগ পাওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।২০১৬ সালে শাহরুখ খান অভিনীত ‘ফ্যান’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় শ্রিয়ার। এরপর ‘মির্জাপুর’ ও ‘ব্রোকেন নিউজ’-এর মতো ওটিটি সিরিজে অভিনয় করে প্রশংসা পান তিনি। তার ওটিটি কা...