বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা ছাড়ছে। শ্রম আইন এখন আর শুধু শ্রম মন্ত্রণালয়ের বিষয় নয়, এটি দেশের বাণিজ্যনীতির প্রশ্ন। জাতিসংঘের সূচি অনুযায়ী, ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ এলডিসি তালিকা থেকে বেরিয়ে যাবে। সেদিন কূটনীতির ভাষায় অনেক বক্তৃতায় ‘উত্তরণের’ গল্প বলা হবে। কিন্তু ইউরোপের কোনো ফ্যাশন ক্রেতার ডেস্কে যে প্রশ্নটি নীরবে ঘুরবে তা হলো— ঢাকার কারখানায় সেলাই মেশিনের পাশে যে নারী বসে আছেন, তার অধিকার কাগজে যতটা আছে, বাস্তবে কি ততটাই আছে?
বাংলাদেশের শ্রম আইন সংস্কারকে আমরা এতদিন দেখেছি ‘...