দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের হাত ধরেই বিশ্ববাজারে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনসহ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে লাখ লাখ মানুষের। পরিতাপের বিষয়— যে শ্রমিকের ঘাম, শ্রম ও দক্ষতায় এ শিল্প আজ দেশের রপ্তানি আয়ের প্রধান উৎসে পরিণত হয়েছে, সেই শ্রমিককেই নিজের ন্যায্য মজুরির দাবিতে রাজপথে নামতে হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আন্দোলনে সংঘর্ষ, ধরপাকড়, কারখানা বন্ধ এবং একজন শ্রমিকের প্রাণহানির ঘটনা পর্যন্ত হয়েছে। এসব ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
গত...