নিজের রক্তের গ্রুপ কী, গ্রামের অনেকেই তা জানতেন না। সেই তথ্য তারা জেনে নিলেন নিজেদের এলাকাতেই, বিনা মূল্যে। একই আয়োজনে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিল পাঠ্যবইয়ের বাইরের জ্ঞানের পরীক্ষায়। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার শ্যামনগরের চিংড়িখালি মাধ্যমিক বিদ্যালয়ে হিলফুল ফুযুল ইয়ুথ সোসাইটির আয়োজনে এ কর্মসূচি হয়।রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে চিংড়িখালিসহ আশপাশের এলাকার ২০০ নারী-পুরুষ নিজেদের রক্তের গ্রুপ জেনেছেন। আয়োজকেরা জানান, দুর্ঘটনা, অস্ত্রোপচার বা জরুরি চিকিৎসার সময় রক্তের গ্রুপ জ...